মঙ্গলবার ভোরে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ঐ গ্রামের মুনসুর আলীর ছেলে মকর আলী এবং শুকুর আলী।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ মকর আলী ও শুকুর আলীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান নামে একজন পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)