রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
জেলে কালাম হোসেন বলেন, আমি সকালে মাছ ধরতে সাগরে যাই। তখন দূরে কিছু একটা ভাসতে দেখি। এরপর কাছে গিয়ে দেখি অর্ধগলিত মরদেহ। এ সময় মরদেহের পরনে কিছুই ছিল না। তাৎক্ষণিক আমি মরদেহের কোমরে রশি বেঁধে তীরে নিয়ে আসি এবং পুলিশকে জানাই।
.png)
কুয়াকাটা নৌ পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।