ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালাবদ্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ১২ আগস্ট ২০২৩
তালাবদ্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
ফাইল ফটো

ফেনীতে তালাবদ্ধ ঘর থেকে রোজিনা নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের একাডেমি এলাকার সরকার ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত গৃহবধূ ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্কর হাট গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক বেলাল রোজিনার দ্বিতীয় স্বামী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। রাতেই অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতের মা রানী বেগম জানান, রোজিনা প্রচুর ঘুমের ওষুধ খেয়েছেন জানিয়ে তার স্বামী বেলাল বুধবার সকালে ফোন করে মেয়ের খবর নিতে বলেছিলেন। কিন্তু তখন তিনি মেয়ের ভাড়া বাসায় যাননি। কিন্তু দুই দিনেও মোবাইলে মেয়ের কোনো খবর না পেয়ে শুক্রবার রাতে তিনি রোজিনার খবর নিতে তাদের ঘরে যান। সেখানে তিনি ঘরটি বাহিরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে নাতনির কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুললে ঘরে রোজিনার অর্ধগলিত মরদেহ দেখতে পান।

Advertisement

রোজিনার বোন সখি আক্তার বলেন, প্রেমের সম্পর্ক থেকে ৫-৬ মাস আগে বেলালের সঙ্গে তার বড় বোনের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। রোজিনার স্বামী বেলালকে আটক করতে পারলে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!