ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১৬ জুন ২০২৩
সেন্টমার্টিনে ভেসে এলো অর্ধগলিত মরদেহ
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত একটি মরদেহ ভেসে আসে। তবে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, সেন্টমার্টিন দ্বীপে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে দুইদিনের ব্যবধানে টেকনাফ ও উখিয়ায় ভেসে এলো ৩টি অর্ধগলিত মরদেহ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!