ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৩ জুন ২০২৩
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত সোয়া তিনটার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঐ এলাকার মো. ফারুকের স্ত্রী মোস্তফা খাতুন (৩০), মো. কবির আহম্মেদের ছেলে মো. মুজা আলম (২৫) ও মৃত জহির আহম্মদের মো. রেজাউল (৪০)।

শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব- ১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (লেফটেন্যান্ট অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, শুক্রবার রাত সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!