ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গা ডাকাত সর্দারসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১ জুন ২০২৩
টেকনাফে রোহিঙ্গা ডাকাত সর্দারসহ আটক ২
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দারসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

বুধবার দুপুরে টেকনাফের জাফর মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাজির আহমদের ছেলে ইসমাইল ও নয়াপাড়া মোছনী রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা আবুল কালামের ছেলে নূর কামাল ওরফে মো. সলিম।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউপির জাফর মার্কেটের মা মেডিকো ওষুধের দোকানের সামনে অভিযান চালানো হয়। ঐ সময় রোহিঙ্গা ডাকাত সর্দার সলিমসহ দুজনকে আটক করে র‍্যাবের একটি দল। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ, দুটি গুলির খোসা এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গা কামাল ওরফে সলিম একজন কুখ্যাত ডাকাত সর্দার। তিনি টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের মূলহোতা এবং ভয়ঙ্কর কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!