রোববার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রাম সংলগ্ন দতির বিলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) সঞ্চয় সাহা জানান, স্থানীয়রা প্রতিদিনের মতো দতির বিলে মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের মরদেহটি জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তার নাম-পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)