বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হালতি বিলের ত্রিমোহনীর মাছের অভয়াশ্রমের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত মুন্নি উপজেলার খাজুরা গ্রামের মাংস ব্যবসায়ী কসাই মতিনের মেয়ে এবং খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, বুধবার উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে নৌকা নিয়ে পিকনিকে বের হন শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় নৌকার ইঞ্জিনের কাছে বসেছিল দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন। হঠাৎ ওই ছাত্রীর ওড়না বাতাসে উড়ে ইঞ্জিনের চাকায় পেঁচিয়ে গেলে গুরুতর জখম হয় মুন্নি। আহত অবস্থায় মুন্নিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, এরমধ্যে অন্য কোনো ঘটনা আছে কি-না, তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অন্য কোনো ঘটনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।