রোববার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল সাড়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিয়ে করে ঘরে বউ আনেন রুবেল। পরদিন শনিবার (২৩ সেপ্টেম্বর) বৌভাত অনুষ্ঠানও ধুমধামের সঙ্গেই সম্পন্ন হয়। রোববার সকালে বিয়ে উপলক্ষে বাড়িতে আসা অতিথিদের জন্য স্থানীয় মধ্যনগর বাজারে উপহার কিনতে যান রুবেল। উপহার নিয়ে বাড়িতে ফিরেন দুপুরে। পরে অতিথিদের বিদায়ের পর বিকেল সাড়ে ৩টার দিকে তার ভাই রফিকুল মিয়ার বসতঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন রুবেল মিয়া। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত রুবেলকে উদ্ধার করে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।