ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁওয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৩
তেজগাঁওয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা মার্কেট গলির একটি বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে বর্ষা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায়।

বর্ষা আক্তারের স্বামী কাজল মিয়া বলেন, আমার সঙ্গে আমার স্ত্রীর সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমি বাসা থেকে বাইরে চলে যাই। কিছুক্ষণ পর বাসায় এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে বর্ষা ঝুলে আছে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!