ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রাজধানীতে তক্ষকসহ আটক উপজাতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
রাজধানীতে তক্ষকসহ আটক উপজাতি কারাগারে
তক্ষকসহ আটক নিউটন চাকমা

রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালি এলাকা থেকে দুইটি জীবিত তক্ষকসহ আটক ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামির নাম- নিউটন চাকমা। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। 

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালতে উপস্থিত করে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে করে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সকালে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

Advertisement

মামলার সূত্রে জানা যায়, চেকপোস্টে নিয়মিত তল্লাশি করার সময় পুলিশ নিউটনকে সন্দেহ করে। পরে তার কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। নিউটন পুলিশকে জানিয়েছে, এই তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল।

আসামির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!