রোববার (১০ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ অন্যান্যরা র্যালিতে উপস্থিত ছিলেন।
.png)
প্রসঙ্গত, র্যালি শেষে উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উপদেষ্টাবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।