সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে ৯ বছরের মো. জিসান এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে ১২ বছরের রাহাত হোসেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
.png)
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, সকালে তারা মক্তব্যে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্ত মক্তব্যে না গিয়ে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে উঠে তারা। ওই সময় মসজিদের পাশ ঘেঁষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় তারা। একপর্যায়ে তারা নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চরজব্বর থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।