ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসাইলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১৩ মে ২০২৩
বাসাইলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু
স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎপৃষ্টে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।

জানা যায়, অন্যান্য দিনের মতো জাহিদুল শ্যালো মেশিনের মাধ্যমে ইরি ক্ষেতে পানি দিতে যান। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, জাহিদুল দুপুরে মাটি কেটে বাড়িতে এসে ক্ষেতে পানি দিতে গিয়েছিল। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। দিনমজুর ও শ্যালো মেশিনের মাধ্যমে তার সংসার চলতো। এখন তার সংসার চালানোর মতো কেউ রইল না।

Advertisement

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়। তার পরিবার মরদেহটি নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!