ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২৫ মে ২০২৩
মসজিদে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় একটি মসজিদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মফিউল্লাহ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ঐ মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের আলহাজ রুস্তম আলী হাওলাদার বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শশিভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঐ মসজিদের নির্মাণ কাজ চলছিল। বিকেলে তিনি পানি তোলার জন্য মসজিদে ঢুকে বৈদ্যুতিক মোটরপাম্প চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!