নিহতের ভাই আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আইয়ুব তার নিজ ঘরের বিদ্যুতের সুইচবোর্ড ঠিক করছিলেন। এ সময় টেস্টর দিয়ে লাইন চেক করতে গেলে আইয়ুব বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করতে করতে ঘরের মেঝেতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)