ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় কিশোর গ্যাং লিডার নাঈম গ্রেফতার 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ১৩ মে ২০২৩
নওগাঁয় কিশোর গ্যাং লিডার নাঈম গ্রেফতার 
গ্রেফতারকৃত নাঈম

নওগাঁর বদলগাছী উপজেলায় কিশোর গ্যাং লিডার নাঈমকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাঈম উপজেলার সন্নাসতলা (দূর্গাপুর) এলাকার মো. সোহেলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার নাঈম তার সহযোগী নয়নসহ আরো ৪-৫ জনকে নিয়ে ওই এলাকায় অনেকদিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের রাস্তা আটকে মোবাইল ও টাকা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করে আসছিল। গত ৮ মে দুই এসএসসি পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয়া ও মোটরসাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবি করার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ১০ মে আবারো তাদের আটকিয়ে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকরা থানায় অভিযোগ করেন। 

Advertisement

ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সন্নাসতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!