ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ২৭ মে ২০২৩
বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
মৃত শরিফুল -ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে পানির মোটরের বিদ্যুতের তারের সংযোগ দিতে গিয়ে শরিফুল ইসলাম (৩৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শরিফুল ইসলাম উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সবিজ শাহের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম বালুভরা গ্রামে বাবুল নামে এক ব্যক্তির বাড়ির মোটরের বিদ্যুতের তারের লাইন ঠিক করছিলেন শরিফুল। তারের সংযোগ ঠিক করার সময় তিনি বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!