ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবল শিশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩
বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবল শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে আহসান হাবীব শিপন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশু শিপন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়া গ্রামের টুটুল আহমেদের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিশুটি সাহেবের ঘাটে মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গেলে নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

Advertisement

পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নদী
লিংক সফলভাবে কপি হয়েছে!