শুক্রবার বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদী এ ঘটনা ঘটে। মৃত মো. রমিজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার রমিজ উদ্দিনসহ তার এলাকার ৪০ থেকে ৫০ জনের একটি দল মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরে রমিজ উদ্দিনসহ আরো কয়েকজন পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে রমিজ উদ্দিন পানিতে ডুবে যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন। বিকেল ৫টার দিকে রমিজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
.png)
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।