ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২৫ আগস্ট ২০২৩
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
ফাইল ফটো

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ফারজানা (১০) ও আ. রাহিম (৮) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফারজানা ও আ. রাহিম ঐ গ্রামের বাইশমারা এলাকার আনোয়ার হোসেনের সন্তান।

মৃতদের পরিবার জানায়, শিশু আ. রাহিম বাড়ির পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে ফারজানাও পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!