মৃত নূর মোহাম্মদ খান সদর উপজেলার মাছিহাতা ইউপির চাপুইর মুহাম্মদ কামাল খানের ছেলে।
মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, দুপুরে উপজেলার মাছিহাতা ইউপির চাপুইর বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো নূর মোহাম্মদ খান। খেলার এক পর্যায়ে সবার অগোচরে অসর্তকতাবশত শিশু নূর বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনেরা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
.png)