মৃত শিশু আরিয়ান উপজেলার পাকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, দুপুরে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল শিশুটি। এরপর বাড়িতে ফিরে না আসায় বিকেলে স্থানীয়রা পদ্মার শাখা নদী বোগলাউড়ি ঘাট এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে নদী থেকে আরিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।