বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী ১৭ ইসিবি বর্ডার সড়কে এ ঘটনা ঘটে। মৃত পারভেজ মিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রেজাউল চৌধুরী বাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পোয়ামুহুরী ১৭ ইসিবি বর্ডার রোড এলাকায় সড়কের কাজ করছিলেন পারভেজ মিয়া। একপর্যায়ে পা পিছলে পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।