ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৩
৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক গ্রেফতার
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিন মামলায় ২ বছর করে মোট ৬ বছরের সাজা হয় মানিক সাহার।

বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে বকশীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামের আল-আমিন নামে জনৈক স্কুলশিক্ষক বকশীগঞ্জের সত্য সাহার ছেলে মানিক সাহার বিরুদ্ধে জামালপুরের আদালতে পৃথক ৩টি মামলা দায়ের করেন। অর্থ আত্মসাতের দায়ে মামলা দায়ের করেন তিনি। ৩ মামলায় ২ বছর করে মোট ৬ বছরের সাজা হয় মানিক সাহার। এরপর থেকে মানিক সাহা আত্মগোপন করেন। ২০ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ থানা পুলিশ ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মানিক সাহাকে আদালতে সোপর্দ করে।

Advertisement

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, পুলিশ সুপার কামরুজ্জামানের (বিপিএম) নির্দেশ মোতাবেক বকশীগঞ্জ থানার পুলিশ ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!