ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৫ সেপ্টেম্বর ২০২৩
বগুড়ায় ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি আবু সালাম

বগুড়ার গাবতলী পৌর এলাকা থেকে মো. আবু সালাম নামে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার গাবতলী পৌর এলাকার মাস্টারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আবু সালাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বীর নগর এলাকার বাসিন্দা। ২০২১ সাল থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, ২০১৭ সালের ১৪ জুলাই সাত ও নয় বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আবু সালামের বিরুদ্ধে মামলা হয়। ঐ মামলায় তাকে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি। ২০২১ সালে তাকে ৬০ বছরের কারাদণ্ড দেন বিচারক। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।

Advertisement

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের গাবতলীর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিশুকে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু সালামকে গ্রেফতার করা হয়। আবু সালামকে জয়পুরহাটের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!