ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালের দুই সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৩
বরিশালের দুই সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ধর্ষণ চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা পায়নি। গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে থাকা আসামি মানিক বেপারীকে (৪৬) রাজধানী ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। 

একই অভিযানে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা সরদারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

Advertisement

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম জানান, বুধবার রাতে থানার এএসআই আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা সরদারকে গ্রেফতার করা হয়। রানা গৌরনদীর খাঞ্জাপুর ইউপির পশ্চিম ডুমুরিয়া গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে। 

আসাদুল ইসলাম আরো জানান, একই অভিযানে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ধর্ষণের চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক বেপারীকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মানিক গৌরনদীর বয়সা গ্রামের মতলেব বেপারীর ছেলে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!