[ দেশজুড়ে ]
ঝাঁকি জালে উঠে এলো কাওছারের নিথর দেহ
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কাওছার নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নদীতে ফেলা ঝাঁকি জালে উঠে আসে ওই ছাত্রের মরদেহ। এর আগে, বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শেরকোল সুইজগেট নামক এলাকায় বারনই নদীতে ডুবে যায় কাওছার।
মৃত কাওছার উপজেলার রানীনগর উজান পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে টেলিগ্রাম দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানন, বুধবার দুপুরে শেরকোল সুইজ গেট নামক এলাকায় বারনই নদীতে গোসল করতে যায় কাওছার। একপর্যায়ে নদীতে ডুবে যায়ে সে। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাছ ধরার ঝাঁকি জালে উঠে আসে কাওছারের মরদেহ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!