ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে নিথর শিশু আফরিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে ডুবে নিথর শিশু আফরিন
প্রতীকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. আফরিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ফরাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আফরিন ঐ এলাকার মো. মামুনের মেয়ে।

জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু আফরিন। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা আকলিমা বেগম। কাজ শেষে উঠানে এসে আফরিনকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। একপর্যায় বসতঘর সংলগ্ন পুকুরে আফরিনকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আফরিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক শিশু আফরিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!