স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির মা তাকে বাড়ির উঠানে রেখে রান্না করছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে শিশু শিমরান উঠান থেকে বেরিয়ে যায়। এরপর সে বড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন।
দুপুরে পুকুরের পানিতে ঐ শিশুর মরদেহ ভেসে ওঠে। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
ঐ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল আমিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।