ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে মাদক বিক্রেতার ৫ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে মাদক বিক্রেতার ৫ বছরের কারাদণ্ড
ফাইল ফটো

বরিশালে স্বপন হাওলাদার নামে এক মাদক বিক্রেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। রায়ে মামলার অপর আসামি মাসুদ সরদারকে খালাস দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত স্বপন বরিশাল নগরের পাঁচ নম্বর ওয়ার্ড পলাশপুরের ১৫ নম্বর গলির মোহাব্বত আলী হাওলাদারের ছেলে। খালাস পাওয়া মাসুদ নগরের কাউনিয়া এলাকার স্কুল সরদার বাড়ির বাসিন্দা মন্নান সরদারের ছেলে।

Advertisement

মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ জানান, ২০১৭ সালের ১৮ নভেম্বর কোতোয়ালি মডেল থানা পুলিশ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র নাথ ছাত্রাবাসের সামনে অভিযান চালায়। এ সময় ২০০ ইয়াবাসহ স্বপনকে আটক করা হয়। এ ঘটনায় দুজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন সেই সময়ের এসআই সমীরণ মণ্ডল। একই থানার সেই সময়ের এসআই মোস্তাফিজুর রহমান মামলার তদন্ত করে দুজনকে অভিযুক্ত করে একই বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। বিচারক আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা দেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!