ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রতারণার সাজা ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৩
প্রতারণার সাজা ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড
ফারুক ফাতিহ ওজার- ছবি: সংগৃহীত

বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার সাজা হিসেবে তুরস্কের একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের প্রধান ফারুক ফাতিহ ওজার ও তার দুই ভাই-বোনকে ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

২০২১ সালে ২৯ বছর বয়সী ওজারের প্রতিষ্ঠান থডেক্স এক্সচেঞ্জে ধস নামে। এরপর তিনি বিনিয়োগকারীদের সম্পদ নিয়ে আলবেনিয়ায় পালিয়ে যান। জুন মাসে তাকে তুরস্কে ফেরত পাঠানো হয় এবং অর্থপাচার, জালিয়াতি এবং সংগঠিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

ওজার আদালতকে বলেছিলেন, তার উদ্দেশ্য অপরাধ হলে তিনি এত অপেশাদার আচরণ করতেন না।

Advertisement

ইস্তাম্বুলে সংক্ষিপ্ত বিচারের পর ওজারের বোন সেরাপ এবং ভাই গুভেনকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা ওজারের ৪০ হাজার ৫৬২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টার অংশ হিসেবে ২০০৪ সালে তুরস্কে মৃত্যুদণ্ড রহিত করা হয়। এরপর থেকে দেশটিতে হাজার বছরের কারাদণ্ডের বিধান চালু হয়। ২০২২ সালে টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের প্রচারককে জালিয়াতি ও যৌন অপরাধের জন্য ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!