বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, জামাল ও মামুন। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।
.png)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক হয়।
এ সময় মাদকসেবী সুমনের থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন শুনানি শেষে মাদকসেবী মামুনকে ৬ মাসের কারাদণ্ড, জামাল উদ্দিনকে এক মাস ১৫ দিন ও সুমনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।