ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ৯ সেপ্টেম্বর ২০২৩
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো. বাবুলের ছেলে আবুল হোসেন খোকন এবং একই ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দে শুনানি শেষে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!