দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের কফিল উদ্দীনের স্ত্রী আনজুআরা (৪১) এবং খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২২)।
রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন জানান, নারী আনজুআরা এলাকায় মাদক ব্যবসা করেন, এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তার বাড়িতে জেলা মাদকদ্রব্য অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
.png)
এছাড়া খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবনের সময় যুবক রবিউল ইসলামকে আটক করা হয়। এতে মাদক সেবনের অপরাধে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের জেল দেওয়া হয়।
এ সময় জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইন্সপেক্টর খলিলুর রহমান, সাব-ইন্সপেক্টর শাহিন শওকত ও আব্দুল্লাহিল বাকি উপস্থিত ছিলেন।