মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ। দণ্ডপ্রাপ্ত আসামি সালাম খান বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
.png)
মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, ২০২০ সালের ২৯ জুলাই দুপুরে খাবারের পর সালামের স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সালাম তার কন্যাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। কাউনিয়া থানার এসআই সেলিম রেজা ২০২১ সালের ১৫ জুলাই সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক আটজনের সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন।