ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, দু’জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৩
শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, দু’জনের যাবজ্জীবন
আসামিদের কারাগারে নেয়া হচ্ছে -ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক শিশুকে (১১) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকার মিশন ও একই এলাকার রুবেল মিল্কি। খালাসপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে জসিম মাস্টার, আনোয়ার হোসেন ও আলেয়া।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকার এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরবর্তীতে শিশুটি অপমান সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!