বিকেলে ওই শিক্ষার্থীর নানি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি শাহ আলম হাওলাদারকে (৪৫) গ্রেফতার করে।
ধর্ষণের শিকার শিক্ষার্থীর নানি বলেন, আমার নাতি বেড়াতে এলে তাকে একা ঘরে রেখে দেড়টার দিকে গোসল করতে যাই। ঘরে একা পেয়ে আট বছরের নাতনিকে শাহ আলম হাওলাদার মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। গোসল শেষে এসে শাহ আলমকে দেখি। ধরতে গেলে তিনি পালিয়ে যান। পরে আমার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। সন্ধ্যায় মানুষ শাহ আলম হাওলাদারকে ধরে পুলিশে দেয়।
.png)
ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে মেয়েটিকে মেডিকেল রিপোর্টের জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।