সোমবার বেলা ১১টার দিকে গাঁজা বিক্রির সময় ধুনট শহরের সদরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বুলবুলি সদরপাড়ার সিরাজ মন্ডলের স্ত্রী এবং আব্দুল মোত্তালেব সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বুলবুলি বেওয়া পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে জেলার ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন। ২০২২ থেকে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত শেরপুর ও ধুনট থানায় বুলবুলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের হয়েছে। জামিন পেয়ে বাড়ি ফিরে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ধুনট সদরপাড়া এলাকায় গাঁজা বিক্রির সময় বুলবুলি ও তার সহযোগী আব্দুল মোত্তালেবকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ধুনট থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।
.png)
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বুলবুলি ও আব্দুল মোত্তালেবকে গাঁজাসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।