সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুর রাজ্জাক। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণবারজানি গ্রামের মুনসুর আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের শিবগঞ্জের রহবল ওভারব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬৫০ গ্রাম গাঁজা ও পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে এপিবিএন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
.png)