ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৩
মান্দায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ কাঞ্চন ও তার স্ত্রী আরতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ঘাটকৈর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে উপজেলার ঘাটকৈর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ কাঞ্চন ও তার স্ত্রী আরতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!