ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৮ সেপ্টেম্বর ২০২৩
হোটেলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা থেকে কক্সবাজারে আসা দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম প্রকাশ হারবদলকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হারবদল কক্সবাজার পৌরসভার ঘোনাপাড়া এলাকার নূর আহম্মদের পুত্র।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

Advertisement

র‍্যাব কর্মকর্তা জানান, কলাতলী এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে অবস্থিত রাজন কটেজে সোমবার রাতে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। কয়েকদিন আগে তাদের দু’জনকে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি তাদের একটি চক্রের হাতে তুলে দেয়।

ওই চক্রের সদস্যরা রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করেন। এরপর মঙ্গলবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী এক কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যায়। অপরজন ঢাকার উদ্দেশ্যে চলে যায়। রামুতে নেমে যাওয়া কিশোরীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক ঘটনার বিস্তারিত জেনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযানে নামেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর রামু উপজেলার রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গ্রেফতার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে সদর মডেল থানায় হস্তান্তর রা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!