আসামি আব্দুর রশিদ উপজেলার কামারগাঁ ইউপির সংরক্ষিত নারী আসনের সদস্য রশিদা বেগমের ছেলে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ওসি আ. রহিম।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ঐ গৃহবধু বাড়িতে একা ছিলেন। এই সুযোগে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুর রশিদ। পরবর্তীতে ঐ গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় মামলা করেন।
.png)
তানোর থানার ওসি আ. রহিম জানান, মামলার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে মামলার পর সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।