ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলছিটিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১১ সেপ্টেম্বর ২০২৩
নলছিটিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মজিবর হাওলাদার নলছিটি উপজেলার কাঠিপাড়া এলাকার চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা গেছে, রোববার সকালে নলছিটির বহরমপুর গ্রামের ভুক্তভোগী শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদরাসায় যান। এ সুযোগে ভুক্তভোগীকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন মজিবর। তার মা বাড়িতে আসলে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান মজিবর।

Advertisement

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলার পর রোববার বিকেলে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!