শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ২৫৭/৩ আর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চককাশিপুর গ্রাম (ঈদগাহ মোড়) এলাকায় সালমা ভিলা থেকে তাদের আটক করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
.png)
আটকরা হলেন- ধামইরহাট থানার চককাশিপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ছাবিনা বেগম (৪০), হযরতপুর গ্রামের শাকিল হোসেন (২৩) ও তার স্ত্রী ছালমা খাতুন (১৯), লোদিপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী কুলসুম বেগম (১৭) এবং পাথরঘাটা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার তপন কুমার সরকারের নেতৃত্বে চককাশিপুর গ্রাম (ঈদগাহ মোড়) এলাকায় সালমা ভিলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালিয়ে যাওয়ার সময় এলাকার মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার চার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হিরোইন, ৮৪ ইয়াবা, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডল, এক ভরি ১৫ আনা স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা এবং ভারতীয় ১০০ রুপি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।