[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চার লাখ ১৫ হাজার টাকার মাদক জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার এসএম শরীফ হোসেন ওরফে হামিদুল ও তার স্ত্রী লতা।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, শরিফ-লতা দম্পতি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। শরিফ হোসেনের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তিনি জামিনে বের হয়ে পুনরায় স্ত্রীকে নিয়ে মাদক ব্যবসা শুরু করেছেন- এমন তথ্যের ভিত্তিতে নতুন বসতি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন ও ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চার লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!