ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলেকে খুঁজতে বেরিয়ে প্রাণ গেল মায়ের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৩
ছেলেকে খুঁজতে বেরিয়ে প্রাণ গেল মায়ের
ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে আট বছরের ছেলেকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

মৃত আঞ্জুয়ারা বেগম পৌর শহরের পূর্ব কালিকাপুর এলাকার আছের উদ্দিনের স্ত্রী। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, সকালে দুষ্টুমি করার কারণে আঞ্জুয়ারা তার ছেলে আনিছকে মারধর করেন। এতে রাগে-অভিমানে আনিছ বাড়ি থেকে চলে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় ছেলেকে খুঁজতে তিনি পুকুরপাড়ে যান এবং আকস্মিক পানিতে ঝাঁপ দেন।

Advertisement

পরিবারের সদস্যরা জানান, আঞ্জুয়ারা মৃগী রোগে ভুগছিলেন। তাই পানি দেখে ঝাঁপ দিয়েছেন এবং এর ফলে তার মৃত্যু হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!