ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৭ সেপ্টেম্বর ২০২৩
ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ফাইল ফটো

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় শাহনাজ বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার কলেজরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম পৌর শহরের ভাসানী সড়ক কলেজমোড় এলাকার শাহালমের স্ত্রী ও তোফাজ্জেল হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, মোংলা কলেজের দ্বিতীয় গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ইজিবাইকচালক ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইজিবাইকচালক ইসমাইল হোসেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!