ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত বাইক উল্টে গিয়ে প্রাণ গেল দু’জনের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৩
চলন্ত বাইক উল্টে গিয়ে প্রাণ গেল দু’জনের
ফাইল ফটো

কুড়িগ্রামের রাজারহাটে চলন্ত মোটরসাইকেল হঠাৎ উল্টে গিয়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার বিকেলে উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উলিপুর উপজেলার পৌর এলাকার সরদার পাড়ার শের আলীর ছেলে মনিরুজ্জামান পাভেল ও একই উপজেলার উত্তর দলদলিয়া এলাকার আজিজুল হকের ছেলে হোসেন আলী। আহত মারজান উপজেলার হায়াৎ খাঁ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক বৈদ্যের বাজার এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। কিন্তু মোটরসাইকেলটির স্ট্যান্ড তোলা ছিল না। কিছুদূর গিয়ে মোড় ঘোরার সময় সড়কে স্ট্যান্ডের ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তারা তিনজনই ছিটকে পড়েন। পরে আহত তিনজনকেই প্রথমে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে নেয়ার পথেই পাভেল মারা যান। চিকিৎসাধীন অবস্থায় হোসেন আলীও মারা যান। আহত মারজান চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, দুই যুবক নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!