ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ৭ সেপ্টেম্বর ২০২৩
পাবনায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ফাইল ফটো

পাবনা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত। অপরজনের পরিচয় জানা যায়নি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, সকালে অটোরিকশায় ঈশ্বরদী যাচ্ছিলেন তিন যাত্রী। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!